Thursday, March 05, 2009

Pen (over)Drive

Ekta pen drive kinechhi. Agey ekbar ekta kinechhilam, seta bari niye ashar agei rastay kothay ekta pore gelo. Hate it!
Sei shok-e r kena hoyni.. etodin-e kinechhi and I love it!

Agerta 2GB chhilo, eta ekkebare 16GB...
Yes, you read it right! 16GB.

Well, I usually overdo it, when it comes to digital technology. So, here's more... read it or shut up!


Features

Fully compatible with Hi-Speed USB 2.0
Easy Plug and Play installation
JetFlash® elite Software pack includes:
-PC-Lock Function: Makes JetFlash® a key to lock your computer
-Secret-Zip Function: Compress and/or Password protect saved files using AES Encryption
-E-Mail Function: Use your JetFlash® to Securely Send, Receive and Save e-mails
-AutoLogin Function: Automatically login to websites where you have a password
-Favorites Function: Store all your favorite website addresses on the JetFlash®
-DataBackup Function: Backup, Restore and Synchronize your Data using the JetFlash®
Driverless USB powered. No external power, or battery needed

Specification

Dimensions: 60mm x 16.5mm x 8.1mm
Weight: 7g
Certificates: CE, FCC, BSMI
Transfer Speed: Read 14 MByte/s, Write 8 MByte/s

Wednesday, March 04, 2009

Dhyatteri

ami kobita likhte pari na.. gaan-o na.
amar ingriji likhte ichhe kore na.
amar khali mon kharap hoy.
ami testimonial likhi.. mood hole..
r kichhu likhbo na..

Saturday, January 10, 2009

এমন করে একলা ফেলে,

সব বন্ধন দূরে ঠেলে,

এইভাবেই কি চলে যেতে হয়?

ভাবলি না তো আমার কথা,

কার কাঁধেতে রাখব মাথা,

এমন একা এই অসময়।

 

আমি জানি তোর সব কার্যকারণ

সমস্ত আশা, সব আকাঙ্খা,

আমি শুনবো না তো তোর বারণ

করবই আমি তোর অপেক্ষা,

বলনা সব কথা আর সমস্ত গান,

সমস্ত রাগ সব অভিমান

এইভাবেই কি মুছে ফেলা যায়?

পুরনো সেই আড্ডাগুলো

জমছে হয়ে স্মৃতির ধূলো,

আমার দু’চোখের পাতায়...

এইভাবেই কি চলে যেতে হয়?

 

আমার দেওয়া যত ব্যথা,

দিয়েও না রাখা কথা,

ক্ষমা না করে, করলি অভিমান

কথা দিয়েছিলি না?

তুই তো আর শুনে গেলি না

তোকে নিয়ে লেখা গান।

 

আমি জানি তোর সব কার্যকারণ

সমস্ত আশা, সব আকাঙ্খা,

আমি শুনবো না তো তোর বারণ

করবই আমি তোর অপেক্ষা,

বলনা সব কথা আর সমস্ত গান,

সমস্ত রাগ সব অভিমান

এইভাবেই কি মুছে ফেলা যায়?

পুরনো সেই আড্ডাগুলো

জমছে হয়ে স্মৃতির ধূলো,

আমার দু’চোখের পাতায়...

এইভাবেই কি চলে যেতে হয়?

 

তোর কেরিয়ার গড়ার কারণ,

নাকি বাড়ির লোকের বারণ,

সে সব প্রশ্ন নেই মনে আমার

তোর স্বপ্ন সত্যি হবে যখন,

ভেবে কি তুই দেখবি তখন,

তোকে আমার কতটা দরকার?

তোর স্বপ্ন সত্যি হবে যখন,

ভেবে কি তুই দেখবি তখন,

আমাকে তোর কতটা দরকার?

তোর কলেজের বারান্দায়

             আজকের এই সন্ধ্যায়

এখনো কি সেই একই রকম আলো,

সেই একই আলো-আঁধার  

           একই আয়োজন শূন্যতার

যে স্মৃতিগুলো আজ এই ডাক পাঠালো।

 

আজও কত গান  আর অভিমান

খুঁজে ফেরে তোকে আর হেরে যায়,

যত প্রশ্ন তোর, নেই সমাধান

শুধু প্রশ্নচিহ্ন এঁকে যায়।

 

তোর কলেজের ঘড়িতে সাতটা তখন

তুই ব্যস্ত ভীষণ আর একা এ মন,

তবু দিচ্ছি ধৈর্যের পরীক্ষা অনুক্ষণ

রাখছি ঢেকে গহন রক্তক্ষরণ।

 

ঠিক আট্‌টা দশ, বিধ্বস্ত তুই

তবু ইচ্ছে হয়, তোকে একটু ছুঁই,

যদি মরে যাই আমি আজ রাতে

জানি প্রাপ্তি এটুকুই।

 

আজ এতোদিন পরে বৃথা আয়োজন

জানি না কেন এ পাগলামি তর্পণ,

বুঝি মহীরুহ হয়েছে সে এখন

সেদিনের কোনো শরীরি বপণ।

 

তুই বুঝি ভালো নেই আজ   

          আর সঙ্গ দিতেও নারাজ

তোর বিধিনিষেধ তোর যত শৃঙ্খল,

আজ আমার একলা ঘরে

         হাতছানি ঝরে পড়ে

তোর ঘরেও আজ বাঁধভাঙা জল।।

Saturday, February 16, 2008

হয়তো ভালোবাসা বলে দেওয়া যায় আজই
সব দ্বিধা কাটিয়ে
যা কিছু জমে আছে ভলক্যানো হতে পারি
সব পাথর ফাটিয়ে
হয়তো আজকেই বলে না ফেললে
আর বলা হবে না
একলা থেকে যাবো যেমন এখন আছি
তোকেও ছোঁওয়া যাবে না
না, তবু হেরে যাচ্ছিনা,
আমি হেরে যাচ্ছিনা।

অচেনা পথে ভয় চেনা এ অসময়
পরোয়া নেই আমার
পৃথিবী তোলপাড় রুগ্ন সংস্কার
ভেঙে দেবো নিয়ম অসার
ভাঙা ঘুলঘুলি বেয়ে জীর্ণ শরীরে
বাসা বাধেঁনি সরীসৃপ
এখনো ফুটবোর্ডেই সওয়ার আমি
মৃত্যুকে করছি জরিপ
তোকে দেওয়া উপহার আর যত শুভেচ্ছা
আজই ফিরিয়ে নেওয়া যায়
করুণাও করছি না যদিও জানি তুই
আজও সমান অসহায়
না, তোকে ভুলে যাচ্ছিনা,
আমি হেরে যাচ্ছিনা।


চাই যদি চেঁচিয়ে আকাশ ফাটিয়ে
বলে দিতে পারি তোর নাম
নিমেষে জেনে যাবে তোকেই ছিঁড়ে খাবে
প্রশ্নশকুনি অবিরাম
দূরে দাঁড়িয়ে আমি দেখতে পারি তুই
কতটা নিচে নেমেছিস
কতটা মরে গিয়ে কতটা দাম নিয়ে
কতখানি বেচেছিস
এখনই জানি আমি কোন পথের বাঁকে
কি আছে তোর অপেক্ষায়
এখনও ভালোবাসা বলছে তোর দিকে
হাত বাড়িয়ে দেওয়া যায়
না, তোকে ধরে রাখছি না,
আমি হেরে যাচ্ছি না।।